গোলাপগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন পর গোলাপগঞ্জে আসছে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি।
শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা নেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
এসময় পৌর ছাত্রলীগের সভাপতি পদে পদপ্রত্যাশী হিসেবে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জীবনবৃত্তান্ত জমা দেন পৌর ছাত্রলীগ নেতা আব্দুল মাহিদ শাওন।
আব্দুল মাহিদ শাওন বলেন- 'আমরা রাজনীতি করি হিসেবে আমাদের একটা পরিচয় থাকা জরুরি। দীর্ঘদিন ধরে পরিচয়হীন ভাবে পৌর ছাত্রলীগের কর্মী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি। এবার পরিচয়ের সুযোগ করে দিয়েছেন আমাদের জেলা ছাত্রলীগের অভিভাবক সভাপতি ও সাধারণ সম্পাদক।'
তিনি বলেন- 'আমি শতভাগ আশাবাদী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে বিবেচিত করবেন।'
