লাইফস্টাইল ডেস্ক : পানির অপর নাম জীবন। এটি আমাদের শরীরে অনেকটা প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। সকালে ঘুম থেকে উঠেই পানি পানের অভ্যাস অনেকের আছে।
সারা রাত ঘুমের পর আমাদের শরীর এমনিতেই শুষ্ক হয়ে পড়ে। তাই পানি পান করলে শরীর তার কার্যক্ষমতা চালিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় পানি পায়। আসুন জেনে নেয়া যাক, খালি পেটে পানি পান করার সাতটি বড় উপকার!
১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে পানি অত্যন্ত প্রয়োজনীয়। তাই নিয়মিত সকালে খালি পেটে পানি পান করলে সেটি আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করে তোলে ।
২. বিপাক ত্বরান্বিতকরণে সহায়তা করে
সকালে খালি পেটে পানি পান করা হলে, তা বিপাকীয় হারকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে থাকে। যা আমাদের খাবার দ্রুত হজমে এবং দীর্ঘমেয়াদে ওজন কমাতে সাহায্য করে।
৩. শরীর থেকে টক্সিন বের করে দেয়
প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে তরল আকারে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। সেক্ষেত্রে সকালে খালি পেটে পানি পান করলে রাতে আমাদের শরীরে যে বর্জ্য বা টক্সিন তৈরি হয় তা সম্পূর্ণভাবে শরীর থেকে বের হয়ে যায়।
৪. অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করে
খালি পেটে পানি পান করলে সেটি আমাদের পরিপাকতন্ত্র নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই প্রচুর পরিমাণে পানি পান করলে আমরা মলত্যাগের তাগিদ অনুভব করে থাকি। যা আমাদের অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করে।
৫. ওজন কমাতে সাহায্য করে
বেশি পরিমাণে পানি পান করলে সেটি আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করতে পারে। কারণ এতে কোনো ক্যালোরি নেই। আর ঘন ঘন পানি পান করলে তা পেট ভর্তি রাখতেও সাহায্য করে। যার ফলে বেশি পরিমাণ খাবার খাওয়া থেকে বিরত থাকা যায়। এর ফলে ক্যালোরিও দ্রুত বার্ন হয় ও ওজন কমাতে সহায়ক।
৬. বৃহদন্ত পরিষ্কারে সহায়তা করে
সকালে খালি পেটে পানি পান করলে সেটি জমে থাকা কঠিন বর্জ্য থেকে আরও ভালোভাবে মুক্তি দিতে এবং পুষ্টির দ্রুত শোষণকে সক্ষম করতে সহায়তা করে। এর ফলে কোলন বা বৃহদন্তের স্বাস্থ্য ভালো থাকে।
৭. মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করে
মাইগ্রেন বা ঘন ঘন মাথাব্যথার মতো সমস্যার অন্যতম কারণ হচ্ছে শরীরে পানির অভাব বা ডিহাইড্রেশন। সকালে খালি পেটে পানি পান করলে সেটি প্রাকৃতিকভাবেই এ সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে।
সূত্র: জিনিউজ
