ফাহিম আহমদ : একদিনে পরেই গোলাপগঞ্জে আসছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। তাদের আগমন উপলক্ষে গোলাপগঞ্জ জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
আগামী শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় পৌরসভা সংলগ্ন মাঠে গোলাপগঞ্জ উপজেলা, পৌর, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের আগমন উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ব্যানার-ফেস্টুন-গেইটে ছেয়ে গেছে। ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা শুভেচ্ছা ব্যানার-ফেস্টুন-গেইট টাঙিয়েছেন। যেন উৎসব বিরাজ করতে তাদের মধ্যে।
এদিকে দীর্ঘদিন পর উপজেলা, পৌর, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি আসতেছে। পদপ্রত্যাশী অনেকেই ইতিমধ্যে বিভিন্ন ভাবে লবিং তদবির করতে শুরু করেছেন।

