জৈন্তাপুর প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম পল্লবের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এক শোক বার্তায় সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসফাক আহমদ ও সিলেট জেলা শাখার সভাপতি মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাভিভূত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিকালে পৌণে ৩টার দিকে তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের মাতা দীর্ঘদিন থেকে জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্বামী, সন্তান, নাতিসহ স্বজন রেখে গেছেন।
