গোলাপগঞ্জ প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্মেলনের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের অন্তর্গত ৩নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল (৫ নভেম্বর) বিকেলে সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ আহমদ ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জাবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১বছরের জন্য নবগঠিত কমিটিতে কাওসার আহমদকে সভাপতি ও আল হাদিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়৷
কাওসার আহমদ নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমরুল।
