জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা যুবলীগের অধীনস্থ ৬ নম্বর চিকনাগুল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
সম্মেলনে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তাব সমর্থনে সভাপতি পদে মোঃ জাকারিয়া আহমদ , সাধারণ সম্পাদক পদে আশিক উদ্দিন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ অক্টোবর) রাত আট টায় চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের লালই মিয়ার দোকানের সম্মুখে ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরামুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফতাব আলী, বাদশা মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য জুয়েল আহমেদ ডালিম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুবলীগ নেতা, আব্দুল মুমিন, টিপু সওদাগর, নাজমুল ইসলাম, আয়াত উল্লাহ, আকবর হোসেন, আব্দুর নুর প্রমূখ।
