জৈন্তাপুর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি'র পক্ষে নৌকা প্রতীকের প্রচারণায় জৈন্তাপুর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
শনিবার (২৯ অক্টোবর) দিনভর বিরতিহীন ভাবে ওসমানী নগর উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, শাহিনুর রহমান, সদস্য বাদশা মিয়া,জুয়েল আহমেদ ডালিম,চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরামুল ইসলাম শামিম,সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, চারিকাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফ আহমদ, যুবলীগ নেতা তোফায়েল আহমদ প্রমুখ।
উল্লেখ্য আগামী ২ নভেম্বর ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
