গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম।
আজ (১৪ মার্চ) উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ এমরুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাজমুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ এমরুল বলেন, আমরা আশাবাদী নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম তার উপর অর্পিত দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করে যাবেন।
