গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাতে পৌর শহরের মর্তুজা মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয় জিবি টেলিভিশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন-সিনিয়র সহসভাপতি খন্দকার বদরুল আলম, সহসভাপতি শাহ আলম, আব্দুল্লাহ আহমদ, দেলোয়ার হোসেন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন, ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সামিল হোসেন, সহদপ্তর সম্পাদক আফসার আহমদ, অর্থ সম্পাদক তামিম আহমদ, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, প্রচার সম্পাদক সাকেল উদ্দিন, সদস্য রিমন আহমদ।
সভায় সংগঠনের অগ্রগতি নিয়ে বৃহৎ আলোচনা হয়। এছাড়া সংগঠনের এক দশক পূর্তি উপলক্ষে ৫ সদস্য বিশিষ্ট অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন সহসভাপতি শাহ আলম, দেলোয়ার হোসেন মাহমুদ, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, অর্থ সম্পাদক তামিম আহমদ, সদস্য দেলোয়ার হোসেন মান্না।
