গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুছ ছামাদ জিলুকে (৫৪) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গতকাল রোববার (১৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার সদর ইউনিয়নের তহিপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি আব্দুছ ছামাদ জিলু গোলাপগঞ্জ মডেল থানার একাধিক বৈষম্য বিরোধী মামলার আসামি। রোববার সন্ধ্যায় তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ কার্যক্রম শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
