গোলাপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানাই আহমদ জালালী ও সদস্য সচিব মিজান আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মো.ছমির উদ্দিনকে সভাপতি, সাচ্চু আহমদকে সাধারণ সম্পাদক ও হাবিব আহমদকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন- উপদেষ্টা সেলিম আহমদ, ফজল আহমদ, জাফরুল ইসলাম, শাকিল আহমদ লিমন, সিনিয়র সহসভাপতি প্রজিৎ পাল চৌধুরী, সহসভাপতি মাহবুবুর রহমান, আব্দুল বাছিত, সহসাধারণ সম্পাদক জামাল আহমদ, মিছবাহ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক তেরা মিয়া, দপ্তর সম্পাদক ফখর উদ্দিন, সহদপ্তর সম্পাদক ফজলুর রহমান, প্রচার সম্পাদক হেলাল আহমদ, সহপ্রচার সম্পাদক তাজ উদ্দিন, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সহ অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, ক্রিড়া সম্পাদক মারজান আহমদ, সহক্রিড়া সম্পাদক মাহদি আহমদ, এহসান আহমদ রিফাত।
সিনিয়র সদস্য চেরাগ মিয়া, সদস্য ফারুক মিয়া, মুজাফর আলী, জুবের আহমদ, মখলেছুর রহমান, মুজাফফর আলী, এহসান আহমদ, আহবাবুর রহমান, রফন আলী, ছালেখ আহমদ, ফাহিম আহমদ, মো.ছামি আহমদ, ছমির উদ্দিন (২), জিলাল আহমদ, ছফির উদ্দিন, রাহি আহমদ, ফরিদ উদ্দিন, মাহবুব আহমদ, লুৎফুর রহমান।
