গোলাপগঞ্জ প্রতিনিধি : রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী) উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
জানা যায়, রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ভোক্তা অধিকার কর্তৃক বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
