গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমেদ চৌধুরীকে পুনরায় স্বপদে পূর্ণবহাল করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোলাপগঞ্জ পৌর শাখার আহবায়ক তারেক আহমেদ চৌধুরীকে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে অব্যাহতি প্রদান করা হয়েছিলো, তার আবেদনের প্রেক্ষিতে তাকে স্বপদে বহাল করা হলো।
এবিষয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুবের আহমদ বলেন,'তারেক আহমেদ চৌধুরীকে স্বপদে বহাল করা হয়েছে।'
পদ ফিরে পেয়ে এক প্রতিক্রিয়ায় তারেক আহমেদ চৌধুরী বলেন,'আলহামদুলিল্লাহ, সম্মান দেয়ার মালিক আল্লাহ। আমি সব সময়েই আমার ঊর্ধ্বতন নেতাদের যেকোনো সাংগঠনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আসছি। তাদের নেতৃত্বে এবং তাদের দোয়া নিয়ে সামনের দিনগুলো চলতে চাই।'
