নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে বাঘা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী ইমতিয়াজ আহমেদের খুঁজে বাড়িতে তল্লাশী চালিয়েছে পুলিশ।
গতকাল (৩ আগস্ট) দুপুরে উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামে সাবেক এ ছাত্রলীগ নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
তিনি উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদের খুঁজে বাড়িতে অভিযান পরিচালনা করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। অভিযানে পুলিশের সাথে স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা তার ঘরে তল্লাশী চালায়। এসময় ইমতিয়াজ আহমেদের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
জানা যায়, ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দুইটি মামলা রয়েছে। মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের এমন অভিযান।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মোল্যা।
