বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের উপজেলা পর্যায়ের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) উপজেলা সমাজসেবা কার্যালয়ে দুপুরে বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ক্রিশ্চিয়ান ইউডের সহযোগীতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলার ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বন্ধু'র বিভাগীয় সমন্বয়কারী মো. নজরুল ইসলাম, বন্ধু'র সিএ মাহফুজ আলম, সাংবাদিক জাকির হোসেন, মিনুর মিয়া প্রমুখ।
