নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী নিজগাঁও ক্রিকেট বোর্ডের (NCB) বিনা প্রতিদন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) নির্বাচন কমিশন বিনা প্রতিদন্দ্বিতায় মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে সভাপতি ঘোষণা করেন।
তিনি সভাপতি পদে আগামী ৩ বছর নিজগাঁও ক্রিকেট বোর্ড দায়িত্ব পালন করবেন।
নিজগাঁও ক্রিকেট বোর্ড (NCB) এর দ্বিতীয়তম ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল ২৯ অক্টোবর। ক্রিকেট বোর্ড নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে একটি নমিনেশন পেপার জমা পড়ে। সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের বিধি মোতাবেক একক প্রার্থী সিদ্দিকুর রহমানকে প্রাথমিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।
মোহাম্মদ সিদ্দিকুর রহমান ছাতক উপজেলার ঐতিহ্যবাহী নিজগাঁও ক্রিকেট বোর্ডের (NCB) সভাপতি পদে দায়িত্ব পাওয়ায় বোর্ডের সকল সদস্য, নির্বাচন কমিশন ও ক্রিকেট প্রেমী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
