গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আলোচিত তাজেল হত্যার প্রধান আসামি অপু আহমদকে গ্রেপ্তার করায় গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ ৩ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করেছেন আমুড়া গ্রামবাসী।
বুধবার (৩১ অক্টোবর) রাত ৮টায় আমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাসেলের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
সংবর্ধিত অতিথি ওসি রফিকুল ইসলাম বলেন, তাজেল হত্যার আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশ সুপার স্যার বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহয়তায় মামলার প্রধান আসামি অপু আহমদকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামি সাঈদকে গ্রেপ্তারেও পুলিশ কাজ করে যাচ্ছে। তাজেল হত্যার আসামিদের যাতে কঠোর শাস্তি হয় পুলিশ সে বিষয়ে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন- তাজেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নুর মিয়া, ফায়েজ আহমদ, এখলাছুর রহমান, ইউপি সদস্য মস্তাক আহমদ, সাবেক ইউপি সদস্য জালাল সিদ্দিকি, সেলিম আহমদ ইমরান, তৈয়বুর রহমান, নজরুল ইসলাম ছুটন, আজিম উদ্দিন, আব্দুল হামিদ।
এছাড়াও এসময় আমুড়া গ্রামবাসীসহ বিভিন্ন এলাকার শতশত মানুষ উপস্থিত ছিলেন।
