বিশ্বনাথ প্রতিনিধি : সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা ৪র্থ দফা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে কোন প্রভাব পড়েনি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। সকাল থেকেই স্বাভাবিক দূরপাল্লার বাস, পণ্যবাহী যানসহ ব্যক্তিগত যান চলাচল। সরকারি-বেসরকারি অফিস পাড়ায়ও মানুষের উপস্থিতি অন্যান্য দিনের মতো।
হাট-বাজারে বেচা-কেনা চলছে আগেই মতোই। অন্যদিকে বিএনপির এ অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্তক অবস্থানে পুলিশ, ডিবি ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে অবরোধের সমর্থনে উপজেলার কোথাও কোন মিছিল-সমাবেশ কিংবা পিকেটিং করেনি বিএনপি-জামায়াত কর্মীরা।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রামা প্রসাদ চক্রবর্তী বলেন, অবরোধের কোন প্রভাব পড়েনি বিশ্বনাথে। তবুও মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে যে কোন পরিস্থিতি মোকাবেলায় সর্বদা সর্তক রয়েছি আমরা।
