জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে আলমগীর হোসেন (৩০) নামে একজনকে ভারতীয় গরুসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের ডিবির হাওর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও গরু জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ডিবির হাওর গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, জৈন্তুপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলামের দিক নির্দেশনায় থানার উপপরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও ৭টি ভারতীয় গরু জব্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং- উপপরিদর্শক পার্থ রঞ্জন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
