ওসমানীনগর প্রতিনিধি : জনপ্রিয় স্যাটলাইট টেলিভিশন বাংলা টিভির ওসমানীনগর প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মলয় চক্রবর্তী ।
সোমবার (৩০ অক্টোবর) বাংলা টিভি’র হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এসিস্টেনট ম্যানেজার মোহাম্মদ ইমরুল কায়েস মলয় চক্রবর্তীকে এ নিয়োগ প্রদান করেন।
এছাড়াও মলয় চক্রবর্তী বর্তমানে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,উপজেলা প্রেসক্লাবের সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত আজকের সিলেট এর দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ এ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
সাংবাদিক মলয় চক্রবর্তী তার পেশাগত দায়িত্ব পালনে অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সহকর্মী ও শুভাকাঙ্খীদের সহযোগিতা কামনা করেছেন।
