ওসমানীনগর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের ওসমানীনগরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাশিপাড়া শিব বাড়ি পূজামন্ডপ, পাল বাড়ী পূজামন্ডপ, গোয়ালাবাজার কেন্দ্রীয় কালী মন্দির পূজামন্ডপ, সেন বাড়ী পূজামন্ডপ, তেরহাতি সার্বজনীন পূজামন্ডপ, নিজ বুরুঙ্গা সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, ওসমানীরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা রিংকু পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর সেন, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, তেরহাতি সার্বজনীন পূজামন্ডপের সভাপতি শাওন কান্তি পাল, সাধারণ সম্পাদক রনিক পাল, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক জিতু আহমদ প্রমুখ।
