আলোচিত সিলেট ডেস্ক : 'কে এই একলিম, যার বিরুদ্ধে যত অভিযোগ' এই শিরোনামে প্রকাশিত সংবাদটির জন্য দুঃখ প্রকাশ করেছে আলোচিত সিলেট।
গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) পোর্টালে সংবাদটি প্রকাশ করার পর পাঠকদের পক্ষ থেকে এর যথার্থতা নিয়ে প্রশ্ন উঠে। পরে অনুসন্ধান করে জানা যায় হুমায়ুন কবির চৌধুরী একলিমের ব্যক্তিগত জীবনের সাথে এই সংবাদের কোন মিল নেই এবং ব্যক্তি হিসেবে এলাকায় তার অনেক সুনাম রয়েছে। তাই পোর্টাল থেকে সংবাদটি সরিয়ে ফেলা হয়েছে।
পাঠকদের মাঝে অনিচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি হওয়ায় আলোচিত সিলেট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আগামীতে এধরণের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আলোচিত সিলেট আরও দায়িত্বশীলতার পরিচয় দিবে।
