বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মুন একাডেমির অভিভাবক সমাবেশ ও স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকালে একাডেমি মিলনায়তনে একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সংগঠক জুয়েল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ওসমানীনগরের সংসদ সদস্য ও জনপ্রসাশন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি।
তিনি বলেন, মানুষের অধিকারের মধ্যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। মানুষের অধিকার নিশ্চিত করে একটি কল্যাণ মুখী রাষ্ট্র বিনির্মানে নির্বাচিত জনপ্রতিনিধিকে সেবক হতে হবে। এলাকার উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে ও জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামসুদ্দিন আহমদ, নজরুল ইসলাম মেম্বার, আফজাল হোসেন, প্রতাপ পাল, ফয়জুল ইসলাম, আবুল ফয়েজ।
এসময় উপস্থিত ছিলেন, মোস্তাক আহমদ মস্তফা, রফিক উদ্দিন, জামিল আহমদ, রাজা মিয়া, মনির উদ্দিন, রহিম খাঁ প্রমুখ।
সভায় জাতীয় সংগীত পরিবেশন করেন সপ্তম শ্রেণীর ছাত্রী ফাহিয়া জান্নাত মাহদিয়া।
