গোলাপগঞ্জ প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের লক্ষ্যে প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠদের তালিকায় গোলাপগঞ্জের ৫ জন নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক শিক্ষা পদক সিলেট জেলার বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মৌসুমী মান্নান, শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন দেওয়ান নাজমুল আলম, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন চৌধুরী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাশ এবং শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন স্বদেশ চন্দ্র পাল।
