আলোচিত সিলেট ডেস্ক : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি মোস্তাক হায়াত খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নগরী থেকে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি সিলেট নগরীর উপশহর এলাকার খলিলুর রহমানের ছেলে।
জানা যায়, মোস্তাক হায়াত খানের কাছ থেকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের সাহাব উদ্দিন আহমদ ২০২১ সালে অটো ট্রেন্ডিং রিকন্ডিশন থেকে মোস্তাক হায়াত খানের কাছ থেকে ১৬ লক্ষ ৫০ হাজার টাকায় একটি গাড়ি কিনেন। এরপর গাড়িটির কাগজাত সাহাব উদ্দিনের নামে পরিবর্তন ও নবায়ন করার জন্য আরো ১লক্ষ ৫০হাজার টাকা গ্রহণ করেন। এরপর এই গাড়িটি সাহাব উদ্দিনের নামে রেজিষ্ট্রেশন করতে মোস্তাক হায়াত খান ব্যর্থ হলে সাহাব উদ্দিন এই গাড়িটি তার কাছে দিয়ে দেন এবং টাকা ফেরত দেওয়া জন্য বলেন। এরপর দীর্ঘদিন টাকা ফেরত দেওয়ার কথা বলে বিভিন্ন অজুহাত দিতে থাকেন মোস্তাক হায়াত খান। এক পর্যায়ে সালিশ বিচারের মাধ্যমে বিশেষ বিবেচনায় সাহাব উদ্দিন পাওয়ানা টাকার বাকি টাকা বাদ দিয়ে শুধু ১৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য রাজি হন। এরপর মোস্তাক হায়াত খান পূবালো ব্যাংক এর বন্দর বাজার শাখার একটি চেক দেন। এরপর সাহাব উদ্দিন ওই শাখায় গিয়ে চেক প্রদান করলে শাখা কর্তৃপক্ষ ওই একাউন্টে এই টাকা বলে জানায়।
এরপর ভুক্তভোগী সাহাব উদ্দিন আসামির বিরুদ্ধে মামলার সিলেটের মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে এনআই এক্ট ১৩৮ ধারায় মামলা দায়ের করেন। কতোয়ালী সিআর-৬৯০/২৩ ইং। এই মামলায় মোস্তাক হায়াত খানকে পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার উপপরিদর্শক আব্দুল মালিক।
