বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে আইআর আই ডিপি -৩ প্রকল্পের আওতায় দৌলতপুর পশ্চিম পাড়া মসজিদ হইতে মাঝের মসজিদ পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতপুর গ্রামে উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
পরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দৌলতপুর দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান এর সভাপতিত্বে যুবনেতা আবদুল মোমিন কালু'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকাব্বির খান এমপি।
তিনি বলেন, আপনাদের ভালোবাসা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। আমি আপনাদের জন্য কিছু করতে পারি আর না পারি আপনাদের ভালোবাসা পেয়েছি। আমার সাধ্যমত আপনাদের উন্নয়ন উপহার দিয়েছি। বাকি সময়ে নির্বাচিত হই বা না হই আপনাদের পাশে থেকে সুখ দুঃখের সাথী হতে চাই। পরে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বীর মুক্তিযুদ্ধা মনির উদ্দিন চৌধুরী, আবুল বসর চৌধুরী, আবুল খয়ের চৌঃ, মনিরুজ্জামান চৌধুরী মানিক মিয়া, সাবেক মেম্বার আজম আলী ও মোস্তাক আহমদ মস্তফা।
অনুষ্ঠানের শুরুতে এলাকাবাসীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, তরুন সংগঠক আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন,দৌলতপুর গ্রামের প্রবীণ মুরব্বি আনোয়ার খান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা কদর আলী, আম্বিয়া চৌধুরী, মফজ্জুল খান, আবুল বশর চৌধুরী, আকমল হোসেন, আবদুল ফাতাহ চৌধুরী, হাছন খান, নিজাম উদ্দিন, কদর উদ্দিন, আলমগীর হোসেন, দৌলতপুর ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ, লুতফুর রহমান, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আহমেদ কবীর আদনান প্রমুখ।

