বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথের খাজাঞ্চী একাডেমীতে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তি ৩ নভেম্বর উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে একাডেমীর অফিস কক্ষে এক জরুরী সভা অনুষ্টিত হয়।
মেধাবৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার সুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফয়ছল আহমদ সুবাহদারের সঞ্চালনায় সভায় আলোচনা করেন কমিটির সদস্য আতিকুর রহমান, শাফায়াত উল্লাহ, আবু ইসহাক, খলিলুর রহমান, গিয়াস উদ্দিন সাদি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একাডেমী পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফা,
অভিভাবক সদস্য হিরন মিয়া, সহকারী শিক্ষক, আবু ইসহাক, দৌলত মিয়া, ওয়ালি উল্লাহ, নাছিম উদ্দিন, শিক্ষিকা, রেশমা বেগম, ফারজানা বেগম,
রুমি বেগম, লাকি বেগম, সুমা রানী চন্দ্র, রাহেলা বেগম প্রমুখ।
সভায় মেধাবৃত্তি বাস্তবায়ন বিষয় সহ বিবিধ আলোচনা শেষে আগামী ৩ নভেম্বর খাজাঞ্চী একাডেমী হলরুমে অনুষ্টিত মেধাবৃত্তিতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকা ও সার্বিক সহযোগীতার আহবান জানানো হয়।
