বিজ্ঞপ্তি : আজ ২১ অক্টোবর। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখরের জন্মদিন।
আকবর আলী ফখরের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি বিপ্রতীপ চন্দ্র তাপ্পু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- আকবর আলী ফখর গোলাপগঞ্জে রাজনীতির মাঠে পরিচিত মুখ। যার নেতৃত্বে গোলাপগঞ্জে হাজার-হাজার নেতাকর্মী তৈরি হয়েছেন। এখনও তিনি ডাক দিলে তার ডাকে হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে আসেন। আওয়ামী লীগের দুর্দিনে তিনি মাঠে সক্রিয় ভূমিকা পালন করে ছিলেন।
তিনি বলেন- আকবর আলী ফখর আমার রাজনীতির অভিভাবক। ওনার সাথে থাকতে পেরে আমার রাজনৈতিক জীবন ধন্য মনে করি। আমি আমার নেতার জন্মদিনে ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।
