জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ অক্টোবর) বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও ছাত্র-ছাত্রীদের নিয়ে কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ।
এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
