বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ বাজারস্থ কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে বালাগঞ্জ বাসষ্টেশন খেয়াঘাটে জনসাধারণ লাশটি দেখতে পেলে বালাগঞ্জ থানা পুলিশকে খবর জানালে পরে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ-ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী, ওসি তদন্ত মো. ফয়েজ আহমদ সহ তদন্তকারী কর্মকর্তা।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমাপ্রসাদ চক্রবর্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে ১৫-২০ দিন আগে মারা গেছে। বয়স আনুমানিক ২০-২৬ বছর হবে। ইতিমধ্যে আশপাশ সকল থানায় জানানো হয়েছে।
