বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় সাইদুল রহমান (১৮) নামে একজন নিহত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে
উপজেলার বৈরাগী-সিঙ্গেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে।
জানা যায়, উপজেলার বৈরাগী-সিঙ্গেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘ হয়। দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
