মঙ্গলবার সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করলে থানার অফিসারবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন।
বিয়ানীবাজার থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, দেবদুলাল ধর ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে মৌলভীবাজারের রাজনগর থানায় এস আই পদে যোগদান করেন। ২০১২ সালে সিলেটের বিশ্বনাথ থানা, ২০১৩ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ২০১৪-১৬ ডিবি সিলেট,।২০১৬ ডিসেম্বরে -২০১৮ পর্যন্ত পুলিশ পরিদর্শক পদোন্নতিতে হবিগঞ্জের বড়লেখা থানায় দায়িত্বপালন। ২০১৯ সালে মৌলভীবাজার মডেল থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্বপালন করে ২০১৯ এর আগষ্টে সাউথ সুদানে শান্তিরক্ষা মিশনে যোগদান করে ২০২০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালনসহ পুনরায় মৌলভীবাজার রাজনগর থানায় দায়িত্ব পালন করেন। এর পরে ৬ জুন ২০২১ সালে দোয়ারাবাজার থানায় যোগাদান করেন। সর্বশেষ তাকে সিলেটের পুলিশ লাইন্সে পুলিশ পরিদর্শক যুক্ত করা হয়।
