জৈন্তাপুর প্রতিনিধি : সম্প্রীতির বন্ধন নিয়ে গঠিত জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সহায়তা বিতরণ ও তারকা সদস্যদেরকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দরবস্তে স্থানীয় একটি হলরুমে গ্রুপের ১৮ তম আর্থিক সহায়তা বিতরণ ও আমেরিকা প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু ও লন্ডন প্রবাসী ফারুক আহমেদ চৌধুরীর সহযোগিতায় দাতা সদস্য সংগ্রহকারী ২৪ জন তারকা প্রবাসী সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫ জন বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত অসহায় রোগী ও গৃহনির্মাণ বাবত সহায়তা ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জৈছিস)'র নির্বাহী পরিচালক এটি এম বদরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ বাহরাইন শাখার সভাপতি আনোয়ার হোসেন, কাতার প্রবাসী মোহাম্মদ আয়াতুল্লাহ, সৌদি প্রবাসী ইমরান আহমেদ, আবুল কালাম সিকদার, ফ্যান্স প্রবাসী সেলিম আহমদ, হাফিজ আবদুল মজিদ, নূর মোহাম্মদ হুনা আলী, মুজাম্মিল হেলালী,সালমান সুলেমান।
উল্লেখ্য: গত ৭ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র মানুষের মধ্যে ১৮ তম সহায়তা বিতরণের মাধ্যমে ১কোটি ৪ লক্ষ ৩৬ হাজার ৭শত ৭৫ টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
