মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে জগন্নাথপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়নুল ইসলাম জগন্নাথপুরের শ্রীরামসি নবীনগর গাংপাড় গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রীকে গত ৩১ মে দুপুরে নানা বাড়ি যাবার পথে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এরপর ঘটনার বিষয়ে কাউকে বলা হলে সহপরিবার হত্যার করা হুমকি দিয়ে চলে যান জয়নুল।
এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে গত ৩ জুন জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন জয়নুল।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, আসামি জয়নুল ইসলাম বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গত ১২ সেপ্টেম্বর রাতে সিলেটরে দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে ধর্ষণ মামলার পলাতক আসামী জয়নুল ইসলাম কে গ্রেফতার করা হয় আজ ১৩ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়েছে।
