সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা সদরের চাঙ্গগীল ব্রিজ সংলগ্ন সিলেট তামাবিল সড়কে এই অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার চন্দ গ্রামের জমরোদ মিয়ার পুত্র ফয়জুল করিম মিন্টু (৪২) এবং জৈন্তাপুর আসামপাড়া আদর্শ গ্রামের সবুজ মিয়ার পুত্র সোহেল আহমদ (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলামের দিক নিদের্শনায় ও জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শাহীদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানে চাঙ্গগীল এলাকায় ব্যাটারী চালিত টমটম গাড়ি তল্লাসী করে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মুল্যবান ঔষধ সামগ্রি জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানে বেশ কিছু ভারতীয় অবৈধ ঔষধ সহ ২জন কে আটক করা হয়েছে।
তিনি জানান, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান সহ ভারতীয় অবৈধ পন্য ব্যবসা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ ভাবে ভারতীয় ব্যবসার সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি চোরাচালান ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
