বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপকারভোগীদের মধ্যে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি মেরামত ও পুনঃনির্মাণে মানবিক সহায়তা ঢেউটিন ও গৃহমঞ্জরী বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-২ আসনের সাংসদ, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা প্রজেশ চন্দ্র দাশ, পৌর কমিশনার জহুর আলী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দয়াল উদ্দিন প্রমুখ।
