কোম্পানীগঞ্জ প্রতিনিধি : পূবালী ব্যাংক লিমিটেডের সিলেটের কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১২টায় উপজেলার টুকেরবাজার হাই স্কুল এন্ড কলেজের মাঠে পূবালী ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক রোকন চন্দ্র পালের সভাপতিত্বে ও পূবালী ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার রিপন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী।
এসময় বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখার অপারেশন ম্যানাজার জুয়েল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুকের বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সফর আলী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, আব্দুল বাছির, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদ আলম, ওবায়েদ আহমেদ, তোষার আহমদ সোহাগ।
এসময় স্কুলের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
