বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল কমিটির অনুমোদন দেন।
নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন বিশ্বনাথ উপজেলার ৫ নেতা। তাদের মধ্যে সহসভাপতি পদে সিলেট মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর (রামপাশা ইউপি), সাংগঠনিক সম্পাদক পদে মহানগর যুবলীগের সাবেক সদস্য রেজাউল ইসলাম রেজা (দেওকলস ইউপি), শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক পদে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া (অলংকারী ইউপি) স্থান পেয়েছেন। এছাড়াও, সহসম্পাদক পদে স্থান করে নিয়েছেন দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ ও মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল কাইয়ুম (দৌলতপুর ইউপি)।
