বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫৩ বস্তা চিনিসহ হাতেনাতে চোরাকারবারি লোকমানকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
বৃহস্পতিবার বিশ্বনাথ নতুনবাজারস্থ টিএনটি রোডে লোকমান ভেরাইটিজ স্টোরের গোডাউন থেকে এসব চিনি আটক করা হয়।
আটককৃত লোকমান উপজেলার ছনখাড়িগাও গ্রামের আব্দুল আলীর পুত্র।
থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে শুক্রবার জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ নতুনবাজারে লোকমানের নিজস্ব গোডাউন থেকে এ ভারতীয় আমদানী নিষিদ্ধ চিনি মজুদ কারার সময় পুলিশের এসআই আবু সালেহ মুছা একদল পুলিশ নিয়ে লোকমানসহ ৫৩ বস্তা চিনি জব্দ করে থানায় নিয়ে আসে।
চিনির অনুমানিক বাজার মুল্য ২ লক্ষ ৬৫ হাজার। আটককৃত লোকমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-১/২৩ইং)।
