বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সামগ্রিক উন্নয়নের জন্য এলাকাবাসীর সাথে ছহিফাগঞ্জ এস.ডি মাদরাসা কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি।
সংবর্ধনা অনুষ্ঠানে ছহিফাগঞ্জ এস.ডি মাদরাসার সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও মাওলানা মোসাদ্দক হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, খাজাঞ্চি একাডেমীর পরিচালনা কমিটির সদস্য ও সমাজসেবক মোস্তাক আহমদ মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক সাজিদুর রহমান সোহেল, খাজাঞ্চি ইউনিয়নের তবলপুর জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মইনুল ইসলাম।
এসময় স্থানীয় জনসাধারণ ও মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
