নবীগঞ্জ প্রতিনিধি : ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতায় এক লক্ষ একান্ন হাজার প্রতিযোগীকে হারিয়ে দেশসেরা বাংলাবিদ হয়েছে সামিরা মুকিত চৌধুরী।
সে নবীগঞ্জ উপজেলার খনকারি পাড়া গ্রামের আব্দুল মুকিত চৌধুরীর মেয়ে।
নবীগঞ্জ আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে দেশসেরা বাংলাবিদ সামিরাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের নাইস বাংলা চাইনিজ রেস্টুরেন্টে সংবর্ধনা প্রদান কর হয়েছে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশসেরা বাংলাবিদ সামিরা মুকিত চৌধুরীর পিতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী,
আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের সহ সভাপতি সালেক তালুকদার, পারভেজ চৌধুরী, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক সাইফুর রহমান খাঁন, যুবলীগের যুগ্ম আহবায়ক মাক্কু, সামিরা মুকিত চৌধুরীর চাচা সুপ্রিম কোর্টের আইনজীবী রফি চৌধুরী, ছাত্রলীগ নেতা মিজান খাঁন, কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক নাসির আহমেদ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার , নিঃস্বার্থ রক্তদান সংগঠনের আহবায়ক রবিন আহমেদ সেজু,নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল তালুকদার, আমড়াখাইর লাল সবুজ সংগঠনের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ফজলুল করিম, জাকারিয়া আহমেদ ,ছাত্রলীগ নেতা তারেক রহমান ,সুহেল তালুকদার প্রমুখ।
আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ দিলু মিয়া তালুকদার বলেন, আজকের তরুণ/তরুণী আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবে। তাই আমরা পরস্পরকে সম্মান শ্রদ্ধা স্নেহ ভালোবাসা দিয়ে তরুণ তরুণীদের কে উৎসাহ দিলেই তারা আমাদের জন্য সুন্দর সুস্থ সামাজিক রীতিনীতি গঠন মূলক সমাজ বিনির্মানে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে।
