আলোচিত সিলেট ডেস্ক : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন বাপ্পির অশ্লীল ভিডিও গণমাধ্যমে ভাইরালে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে হাজারো ছাত্ররাজনীতির অভিভাবক দাবিদার জেলা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন বাপ্পির যৌন মিলনের ভিডিও ইতিমধ্যে গণমাধ্যমে ভাইরাল হওয়ায় আলোচনা সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে।
ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে হাজারো ছাত্রলীগের নেতাকর্মীদের ভোগ করতে হচ্ছে লাঞ্চনা বঞ্চনা। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে এমন চরিত্রহীন ব্যক্তির দায়িত্বে থেকে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে যাওয়ার প্রভাব পরেছে। বিষয়টি এমন পর্যায়ে যে যা জেলা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পরেছে মুহূর্তের মধ্যেই।
ইতিমধ্যে মোশাররফ হোসেন বাপ্পির বিরুদ্ধে কমিটির নেতৃত্বে আসার পূর্বেই হবিগঞ্জের বিভিন্ন দৈনিক পত্রিকায় তার শিক্ষাগত যোগ্যতা, দুর্নীতি, জালিয়াতি, নারীবাজিসহ অসংখ্য অভিযোগ এনে নিউজ প্রকাশিত হয়েছে। তবুও কি অদৃশ্য আলাদীনের চেরাগ পেয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদক মোশাররফ হোসেন বাপ্পি কে সভাপতি করে বৃহত্তর কমিটি গঠন করে অজ্ঞাত। এ নিয়েও নেতাকর্মীদের মধ্যে গ্রুফিং মারামারি সহ অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
এ বিষয় অভিযুক্ত মোশাররফ হোসেন বাপ্পি কে কল দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদককের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয় নি।
এ অভিযোগকে সামনে রেখে জেলা ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীদের সাথে কথা হলে তারা মোশাররফ হোসেন বাপ্পির অনতিবিলম্বে স্থায়ী বহিষ্কার দাবি করেন।তারা চান অযোগ্য ও চরিত্রহীন কোন ব্যক্তি এমন সংগঠনের নেতৃত্ব দিতে পারেনা।
