বিশ্বনাথ প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আল-আমিন (১৭) নামের এক কিশোর।
তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর (দশদল) গ্রামের মোবারক আলীর ছেলে ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সহসভাপতি কামাল মুন্নার ভাগ্না।
কামাল মুন্না জানান, প্রায় চারমাস পূর্বে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন তার অতি আদরের ভাগ্না আল-আমিন। গত ১০ সেপ্টেম্বর সেখানকার কিস্টিয়ানা শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে গুলি করে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
