ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে বুড়ি বরাক নদী থেকে অজ্ঞাত এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুটির বয়স ১দিন হবে বলে ধারণা করছেন পুলিশ।
জানা যায়, বুধবার সকলে বুড়ি বরাক নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা। থানা পুলিশে খবর দিলে পুলিশ পৌছে স্থানীয়দের সহায়তায় নবজাতক শিশুর লাশটি উদ্ধার করে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নবজাতকের লাশ প্রেরণ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন।
