জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে জৈন্তাপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে জৈন্তাপুর মডেল থানার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম (পিপিএম)।
সাব-ইন্সপ্রক্টর শাহীদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) মো: আব্দুর রব, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, কার্যনিবার্হী কমিটির সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর প্রেসক্নাব সদস্য নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সদস্য দুলাল হোসেন রাজু, মো: শোয়েব উদ্দিন, সালমান শাহ, অনলাইন প্রেসক্লাব সদস্য জাহেদুল ইসলাম, বিলালুর রহমান ও ইউসুফুর রহমান ।
এসময় উপজেলায় কর্মরত জৈন্তাপুর প্রেসক্লাব ও কর্মরত অনলাইন প্রিন্ট-ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে ওসি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন মাঠে তৎপর রয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অব্যাহত অভিযানে চোরাচালান ব্যবসা অনেকটা কমে গেছে। তিনি সাংবাদিক নেতৃবৃন্দ সহ উপজেলার জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের সহেযাগিতা চান। একটি সুন্দর জৈন্তাপুর বিনিমার্নে তিনি সবাই-কে এগিয়ে আসার আহবান জানান। সমাজ ও রাষ্ট্রীয় স্বার্থে অপরাধ সংক্রান্ত বিষয়ে পুলিশ-কে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ করেন।
মতবিনিময় অনুষ্ঠানে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম (পিপিএম)-কে জৈন্তাপুর প্রেসক্লাব, অনলাইন প্রিন্ট-ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ ফুল দিয়ে অভিনন্দন জানান।
