নুর মোহাম্মদ মোল্লা : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ'র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দিন যাকারিয়া বলেন, একজন ব্যাক্তিকে সমাজের নেতৃত্বে উপস্থাপনার পূর্বশর্ত সার্বিক যোগ্যতা। আর যোগ্যতা অর্জনের জন্য সাংগঠনিক দায়িত্বশীলদের প্রচুর অধ্যয়ন জরুরি।
বাংলাদেশের শীর্ষ আলেম ও রাজনৈতিক শিক্ষানুরাগীদের অন্যতম ব্যাক্তিত্ব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর শেষে গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় সৌদি আরব জমিয়তের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সৌদি আরব জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সৌদি জমিয়ত সেক্রেটারি মাওলানা আব্দুল মুকসিত। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন সৌদি আরব জমিয়ত নেতা মাওলানা আফজাল হোসাইন। সাংগঠনিক কর্মসুচি ঘোষণা ও পূর্ণআলোচনা করেন সৌদি জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আলী নূর।
সৌদি আরব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুবকর মুহাম্মদ রিজওয়ান ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ রব্বানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের অন্যতম যুগ্ম মহাসচিব মাওলানা মুতিউর রহমান গাজীপুরী ও মুফতি নাছির উদ্দীন খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যথাক্রমে মাওলানা মোবারক উল্লাহ, হাফিজ তাজ উদ্দীন, মাওলানা উসমান গনি, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা ফরিদ উদ্দিন খান, মাওলানা জুবায়েরুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মাসুম আহমদ, মাওলানা হেলাল আহমদ জালালী, আখতারুজ্জামান, সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান ইয়ামিন, হাফিজ আহমদ মাহফুজ, মাওলানা জাকারিয়া শামিম, মাওলানা নুর হোসাইন, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা মাসুম বিন মাহবুব, হাফিজ আমিনুল হক, মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা মনির, এনামুল হক বিজয়, মাওলানা শাহাব উদ্দীন, ঈমান হোসেন, জাবেদ আহমদ, আব্দুর রহিম, আবুল কালাম, জাহিদ আহমদ প্রমুখ।
জমিয়তের প্রোগ্রাম শেষে সংবর্ধিত প্রধান অতিথি মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া রিয়াদ পূর্ব শাখা জমিয়তের দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। বিশেষ মোনাজাতের মাধ্যমে দীর্ঘ কয়েক দিনের ধারাবাহিক মেহনতে সফল প্রোগ্রামটির সমাপ্তি ঘটে।
