জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর- গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সিলেট ৪- আসেন আগামী দ্বাদশ নির্বাচনে এমপি পদপ্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়ার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গণসংযোগ করছেন।
এসময় সিলেট চার আসনের নির্বাচনীয় এলাকার রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, চাকুরীজীবি, শ্রমিক ও পেশাজীবি সকল শ্রেণীর ভোটারদের সাথে দেখা করে নৌকা মার্কা প্রতীকে ভোট ও দোয়া কামনা করে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
গোলাপ মিয়া বলেন, প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা যদি আমাকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দেন, তাহলে জনগনের ভোটে নির্বাচিত হয়ে এলাকার জনগনের কল্যানে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করব।
তিনি আরো বলেন, এলাকার গরীব দুঃখী মানুষের বিপদে পাশে থেকে এলাকার সম্পূর্ণ সন্ত্রাসী কার্যকলাপ, বাল্যমুক্ত ও জনকল্যাণ মুখী এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কাজ করে এ আসনটিকে একটি ডিজিটাল এবং আধুনিক সুন্দর ও সমৃদ্ধি হিসেবে গড়ে তুলব।
এসময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
