জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে চিনি ভর্তি লেগুনা গাড়ির ধাক্কায় লোকমান আহমদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তামাবিল জাফলং সড়কের জৈন্তাপুর (হরিপুর) করিচেরপুল এলাকায় এঘটনায় ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল দক্ষিন গ্রামের এনায়েত উল্লার পুত্র লোকমান আহমদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িতে ভারতীয় অবৈধ চিনি ভর্তি থাকায় দ্রুত গতিতে চলছিল। দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি ওই বৃদ্ধকে
(সিলেট- ছ- ১১-১৭৩৬) গাড়িটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারির মৃত্যু হয়।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় জনতার সহযোগিতায় নিহত বৃদ্ধের লাশ উদ্বার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হয়।
জৈন্তাপুর মডেল থানার পুলিশ হাসপাতালে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। নিহত লোকমান আহমদের আত্মীয় স্বজন ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করতে প্রশাসনের সাথে যোগাযোগ করছেন। দুর্ঘটনা কবলিত লেগুনা গাড়িটি জব্দ করা হয়েছে।
ঘটনাস্থলে বৃদ্ধ নিহত হওয়ার কথা হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে। তবে তিনি এই গাড়ির যাত্রী কি না বা কেন তিনি সেখানে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
