বিশ্বনাথ প্রতিনিধি : ন্যায় ইনসাফ ও আর্তমানবিক কাজে নিয়োজিত সামাজিক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেলে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি তরুণ সমাজকর্মী আব্দুন নূর তুষারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব ও যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, রামপাশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ফকির ইমাম উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, সাংবাদিক তজম্মুল আলী রাজু।
এসময় উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশন এর উপদেষ্টা ডা. আব্দুল কাদির শিকদার, হাফিজ সাইফুল ইসলাম প্রমুখ।
