গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-৬ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য এক কলঙ্কময় দিন। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ১৫ আগস্ট বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে ঘৃণিত, বর্বর ও নৃশংসতম হত্যাকাণ্ডের মধ্যে একটি। একটি সদ্য স্বাধীন ও জাতির অগ্রযাত্রাকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্রও ছিল।
শনিবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শোক সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মান্না আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
এসময় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দীন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দীন জেবুল, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মস্তাকুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরান আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মাহিদ শাওন, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, ঢাকাদক্ষিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়জুল হক।
শোক সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন আহমদ ও মাহিন আহমদ কিবরিয়া।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী শোক সভায় উপস্থিত ছিলেন।
